কুমিল্লায় শিশু নাদিয়াকে ধর্ষণের পর হত্যা, আসামির যাবজ্জীবন

২০২২ সালে কুমিল্লার বরুড়ায় ধর্ষণের পর ৯ বছরের শিশু নাদিয়া সুলতানা ইমুকে হত্যার ঘটনায় আসামি মো. জসিম উদ্দিনকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মাজহারী।

দণ্ডপ্রাপ্ত জসিম কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের গজারীয়া পূর্ব কলনীপাড়া গ্রামের মনোহর আলীর ছেলে। শিশু নাদিয়া সুলতানা ইমু একই গ্রামের মনজুমা বেগমের মেয়ে।

জানা গেছে, ইমু স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়তো। পরীক্ষা শেষে সে পাশের গ্রামের খালার বাড়ি পূর্ব গজারিয়াতে বেড়াতে আসে। ২০২২ সালের ১৪ ডিসেম্বর বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্দেহ হওয়ায় প্রতিবেশী জসিমকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নেয়া হয়। পরে তার দেওয়া তথ্যমতে, পাশের বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

আইনজীবী জয়নাল আবেদীন মাজহারী বলেন, শিশু ইমুকে বাড়ির পাশের নির্জন স্থানের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে জসিম। এ সময় শিশু ইমু ঘটনাটি সবাইকে বলে দেওয়ার ভয় দেখালে জসিম গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। পরে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রাখে জসিম। পরে বরুড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে জসিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

শিশু নাদিয়া সুলতানা ইমুর মা মনজুমা বেগম বলেন, আমার মেয়েকে জসিম নিষ্ঠুরভাবে দম বন্ধ করিয়ে হত্যা করেছে। ইমু আমার দুই মেয়ের মধ্যে বড় ছিল। আমার কলিজার ধনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আমরা আসামির মৃত্যুদণ্ড চেয়েছি। সে আমার মেয়েকে যেভাবে হত্যা করেছে আমিও তার ফাঁসি চাই। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়ে আমরা হাইকোর্টে আবেদন করবো।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পাট চাষে সচল রংপুরের গ্রামীণ অর্থনীতি বেলজিয়ামে তীব্র তাপদাহে ৩ হাজার মানুষের মৃত্যু হাসপাতালে মারামারির ঘটনায় ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে ৩ বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী কিডনিতে টিউমার, অর্থাভাবে বন্ধ আব্দুল জলিলের চিকিৎসা উল্টো পথে বেপরোয়া মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ নামজারি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের তল্লাশি পৃথক সড়ক দুর্ঘটনায় গাইবান্ধায় নিহত ২ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ পাট চাষে সচল রংপুরের গ্রামীণ অর্থনীতি বেলজিয়ামে তীব্র তাপদাহে ৩ হাজার মানুষের মৃত্যু হাসপাতালে মারামারির ঘটনায় ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে ৩ বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী কিডনিতে টিউমার, অর্থাভাবে বন্ধ আব্দুল জলিলের চিকিৎসা উল্টো পথে বেপরোয়া মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ নামজারি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের তল্লাশি পৃথক সড়ক দুর্ঘটনায় গাইবান্ধায় নিহত ২ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২