পৃথক সড়ক দুর্ঘটনায় গাইবান্ধায় নিহত ২

পৃথক সড়ক দুর্ঘটনায় গাইবান্ধায় জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় গোলাম রব্বানী (৩৩) ও মাসুদ রানা (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন।

নিহত গোলাম রব্বানী সাদুল্লাপুর ডিগ্রি কলেজের হিসাবরক্ষক ছিলেন। তিনি গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর এলাকার জিন্নাহ মিয়ার ছেলে। অন্যজন মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঘেরা এলাকার ফয়জার আলীর ছেলে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলার দুই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাদুল্লাপুরের পশ্চিম পাড়া এলাকায় ফাতেমা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গোলাম রব্বানী ঘটনাস্থলেই নিহত হন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসটি আটক করে থানায় আনা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, এদিন সকাল সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামে এক মাইক্রোবাস চালক নিহত হন। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হন। তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প