সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন তিনি।

নিহতের ছেলের দাবি, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় এসবির সদস্য আলতাব হোসেনকে কয়েকজন মিলে হামলা করে। হামলায় আলতাবের ছোট ছেলে আরিফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে সাভার থানার আমিনবাজারের মদিনা হাউজিং এলাকায় গাড়ি রাখা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদকাসক্ত কয়েকজনের সাথে তর্কে জড়ান এক ব্যবসায়ী। এর প্রতিবাদ করতে যান আলতাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা চড়াও হন তার উপর। অতর্কিত পেটাতে শুরু করেন ওই পুলিশ সদস্যকে।

তাকে উদ্ধার করতে ছোট ছেলে ঘটনাস্থলে এলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। পরে আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক আলতাবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ছেলে আরিফুল সোহরাওয়ার্দী হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

পুলিশ জানায়, নিহতের কপালে ও বুকে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প