দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের শুভ দাসের মরদেহ দেশে ফিরেছে। মৃত্যুর তিন মাস ২৫ দিন পর রোববার (৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শেষবারের মতো শুভকে দেখতে বাড়িতে ভিড় করেন প্রতিবেশী ও এলাকাবাসী।

রোববার সকাল ১০টার দিকে শুভ দাসের মরদেহ শ্রীপতিপুর গ্রামের বাড়িতে পৌঁছায়। পরিবারের সদস্যরা জানান, দুপুরে নিজ গ্রামেই তার সৎকারের প্রস্তুতি নেয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন শুভ দাস। এরপর তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ তিন মাস ২৫ দিন পর মরদেহ দেশে ফেরে।

তিন ভাই ও এক বোনের মধ্যে শুভ ছিলেন দ্বিতীয়। দরিদ্র পরিবারের অভাব দূর করার আশায় প্রায় আড়াই বছর আগে লেবাননে পাড়ি জমান তিনি। বিদেশে যাওয়ার খরচ জোগাতে পরিবারের দুই শতক বসতভিটা বিক্রি করতে হয়েছিল। পরিবারের আশা ছিল, শুভ বিদেশে কাজ করে সংসারের অভাব দূর করবেন। সেই স্বপ্ন আর পূরণ হলো না। লাশ হয়ে ফিরলেন তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে নিহত শুভ দাসের পরিবারের হাতে ইতিমধ্যে ৮৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়েছে। চলতি মাসে আরও ৩ লাখ টাকা দেয়া হবে। পরবর্তী সময়ে জীবনবিমার আওতায় পরিবারের জন্য আরও আর্থিক অনুদান দেয়ার ব্যবস্থা রয়েছে।

শুভ দাসের মৃত্যু নিয়ে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরা জেলার তিনজনের মৃত্যু হলো। এর আগে আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম ও সাতক্ষীরা সদর উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম একই ধরনের হামলায় নিহত হন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
চাঁপাইনবাবেঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত, কোনো সংঘর্ষ চাই না: রাষ্ট্রপতি দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ র‍্যাব পরিচয়ে জবির মেসে ঢুকে ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা যেভাবে শেষ হয়েছিল সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩ ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ সারের দাবিতে লালমনিরহাটে দুই উপজেলায় বিক্ষোভ শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক প্রথমবারের মতো দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত চাঁপাইনবাবেঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত, কোনো সংঘর্ষ চাই না: রাষ্ট্রপতি দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ র‍্যাব পরিচয়ে জবির মেসে ঢুকে ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা যেভাবে শেষ হয়েছিল সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩ ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ সারের দাবিতে লালমনিরহাটে দুই উপজেলায় বিক্ষোভ শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক প্রথমবারের মতো দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত