পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আদম আলী মোল্লাকে (৬০) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে ৪টার দিকে উপজেলার একদন্তে ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী মোল্লা একদন্তে ইউনিয়নের ষাটগাছা স্কুল পাড়ার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণ সহ অন্তত ৩টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, একদন্ত বাজারে থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কদম আলী। পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় আশপাশের মানুষ এগিয়ে আসলে দুর্বৃত্তটা পালিয়ে যায়।

পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, নিহতের নামে ধর্ষণ ও হত্যার দুটি মামলা রয়েছে। এছাড়াও একটি বিস্ফোরক মামলা রয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলমান রয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প