নেত্রকোনায় ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে নেত্রকোনার মদনে বৃদ্ধ বাবা আলাই মিয়া (৬৫) নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্ত ইয়াসিনকে (২০) আটক করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে মদন উপজেলার পৌর এলাকার আশকিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ৮ ছেলে ও এক মেয়ের মধ্যে অভিযুক্ত ইয়াসিন সর্বকনিষ্ঠ। তিনি তিন থেকে চার বছর যাবৎ মানসিক রোগে ভুগছেন বলে জানায় পরিবার ও এলাকাবাসী।

পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলাই মিয়ার ছেলে ইয়াসিন দুদিন ধরে ভাত খাচ্ছিলেন না। ভোরে আলাই মিয়া ফজরের নামাজ আদায় করে ঘরে এসে চা তৈরি করছিলেন। এ সময় ছেলে ইয়াসিন ঘুম থেকে উঠে কলা খেতে বলেন। এনিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে বঁটি দিয়ে তার বাবার ঘাড়ের পেছন দিকে কোপ দেয়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় আলাই মিয়াকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক ইয়াসিনকে আটক করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ অভিযুক্ত ইয়াসিনকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প