বজ্রপাত থেকে বিদ্যুৎ-জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় বজ্রপাত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর এলাকার আল-মাহমুদ এভিনিউয়ে মন্ত্রী বাড়িতে এ ঘটনা ঘটে। এতে মন্ত্রীর বাড়ির প্রধান ফটকের পাশে থাকা গ্যাসের রাইজারে আগুন ধরে যায়।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে এলাকায় বৃষ্টির সঙ্গে একাধিকবার বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই মন্ত্রীর বাসার প্রধান ফটকের কাছে গ্যাসের লাইনের অংশে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে বাড়ির নিরাপত্তাকর্মী বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানালে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। অল্প সময়ের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, মন্ত্রীর বাড়ির গেটের পাশে থাকা গ্যাস রাইজারে বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে বাড়ির নিরাপত্তাকর্মী তাদের জানিয়েছেন।

তিনি বলেন, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ৯৯৯ নম্বরে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার পর গ্যাস লাইনের ওই অংশের নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
চাঁদা না দেওয়ায় গুলি, দক্ষিণখানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪ রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল পরিচয় মিলেছে ট্যাংক দুর্ঘটনায় নিহত ২ সেনাসদস্যের সন্তান জন্মের কয়েকদিন পরই ট্যাংক দুর্ঘটনায় সৈনিক পিয়াসের প্রাণহানি এক পারমিটেই ঘোরা যাবে সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ ডনের আচার-আচরণে সালমান হত্যায় জড়িতর প্রমাণ পাওয়া যাচ্ছে: সিআইডি হাম-হামের উপসর্গে নিভে গেলো হাজারোধিক শিশুর প্রাণ বজ্রপাত থেকে বিদ্যুৎ-জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান প্রথমবারের মতো জবিতে ‘ই-জিপি’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন চাঁদা না দেওয়ায় গুলি, দক্ষিণখানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪ রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল পরিচয় মিলেছে ট্যাংক দুর্ঘটনায় নিহত ২ সেনাসদস্যের সন্তান জন্মের কয়েকদিন পরই ট্যাংক দুর্ঘটনায় সৈনিক পিয়াসের প্রাণহানি এক পারমিটেই ঘোরা যাবে সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ ডনের আচার-আচরণে সালমান হত্যায় জড়িতর প্রমাণ পাওয়া যাচ্ছে: সিআইডি হাম-হামের উপসর্গে নিভে গেলো হাজারোধিক শিশুর প্রাণ বজ্রপাত থেকে বিদ্যুৎ-জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান প্রথমবারের মতো জবিতে ‘ই-জিপি’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন