পরিচয় মিলেছে ট্যাংক দুর্ঘটনায় নিহত ২ সেনাসদস্যের

ফিল্ড ফায়ারিং রেঞ্জ চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলা বর্ষণের সময় দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিচয় জানা গেছে। তারা হলেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস ও সৈনিক তাসনিম রিফাত।

বুধবার (৯ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

নিহত আবু বকর সিদ্দিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহাবের ছেলে। মৃত্যুর মাত্র কয়েক দিন আগে সন্তানের বাবা হয়েছিলেন তিনি। সদ্যজাত সন্তানকে পৃথিবীতে রেখে তার এমন আকস্মিক চলে যাওয়া পরিবার, স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অপর নিহত সেনাসদস্য তাসনিম রিফাত রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাসিন্দা। তিন ভাই ও এক বোনের মধ্যে রিফায়াত ছিলেন মেজো সন্তান। প্রায় ১০ বছর ধরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি ‘জুঁই’ নামের প্রায় আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
চাঁদা না দেওয়ায় গুলি, দক্ষিণখানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪ রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল পরিচয় মিলেছে ট্যাংক দুর্ঘটনায় নিহত ২ সেনাসদস্যের সন্তান জন্মের কয়েকদিন পরই ট্যাংক দুর্ঘটনায় সৈনিক পিয়াসের প্রাণহানি এক পারমিটেই ঘোরা যাবে সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ ডনের আচার-আচরণে সালমান হত্যায় জড়িতর প্রমাণ পাওয়া যাচ্ছে: সিআইডি হাম-হামের উপসর্গে নিভে গেলো হাজারোধিক শিশুর প্রাণ বজ্রপাত থেকে বিদ্যুৎ-জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান প্রথমবারের মতো জবিতে ‘ই-জিপি’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন চাঁদা না দেওয়ায় গুলি, দক্ষিণখানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪ রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল পরিচয় মিলেছে ট্যাংক দুর্ঘটনায় নিহত ২ সেনাসদস্যের সন্তান জন্মের কয়েকদিন পরই ট্যাংক দুর্ঘটনায় সৈনিক পিয়াসের প্রাণহানি এক পারমিটেই ঘোরা যাবে সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ ডনের আচার-আচরণে সালমান হত্যায় জড়িতর প্রমাণ পাওয়া যাচ্ছে: সিআইডি হাম-হামের উপসর্গে নিভে গেলো হাজারোধিক শিশুর প্রাণ বজ্রপাত থেকে বিদ্যুৎ-জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান প্রথমবারের মতো জবিতে ‘ই-জিপি’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন