কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেয় চা দোকানি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবারক হোসেন সরদার (৫২) নামে এক চা দোকানির বিরুদ্ধে কিশোরীকে (১৩) ধর্ষণের পর মোবাইলে ধারন করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোবারকের এলাকায় চা-বিস্কুট, রুটির দোকান আছে। তার পাঁচ ছেলে মেয়ে। ভুক্তভোগী কিশোরী তার আত্মীয়ের মেয়ে ( সম্পর্কে ভাতিজি)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে ওই কিশোরীকে ডেকে তার বসতঘরে নিয়ে যায়। ওই সময় ঘরে তার পরিবারের কেউ ছিলেন না। তিনি কিশোরীকে ধর্ষণ করে নিজের মুঠোফোনে ভিডিও করেন। ঘটনাটি কাউকে না জানাতে ওই কিশোরীকে হুমকি দেন এবং ৩/৪ দিন আগে মোবারক ওই ভিডিও ছড়িয়ে দেয় বলে অভিযোগ। এতে ঘটনাটি জানাজানি হয়।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে সালিস বসে। সেখানে মোবারক উপস্থিত না হলেও তার পক্ষের কয়েকজন হাজির হন। কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।

শুক্রবার সকাল ১০টায় মোরাবক ওই কিশোরী ও তার পরিবারকে হুমকি দেন এবং দেখে নেওয়ার কথা বলে। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে মোবারককে পিটিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করেন, তার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি মোবারকের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, শুক্রবার দুপুরে মোবারককে এলাকা থেকে আটক করা হয়েছে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে নিহত ১০ বোরকা পরিহিত দুর্বৃত্তদের হাতে কৃষক খুন ১৫ মাসের শিশুকে নিয়ে ফাতেমার ৭ দিন কারাবাস ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৭৬, এখনো নিখোঁজ ১৩ কাভার্ড ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে চট্টগ্রামে নিহত ২ রবিবার বন্ধ ধাকবে রাজধানীর যেসব মার্কেট-এলাকা হাঁটুর সমস্যা এড়াতে যা করনীয় কুষ্টিয়ার দৌলতপুরে পানিবন্দী ৬০ হাজার মানুষ আদাবরে ব্যাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫৬ রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে নিহত ১০ বোরকা পরিহিত দুর্বৃত্তদের হাতে কৃষক খুন ১৫ মাসের শিশুকে নিয়ে ফাতেমার ৭ দিন কারাবাস ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৭৬, এখনো নিখোঁজ ১৩ কাভার্ড ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে চট্টগ্রামে নিহত ২ রবিবার বন্ধ ধাকবে রাজধানীর যেসব মার্কেট-এলাকা হাঁটুর সমস্যা এড়াতে যা করনীয় কুষ্টিয়ার দৌলতপুরে পানিবন্দী ৬০ হাজার মানুষ আদাবরে ব্যাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫৬