বোরকা পরিহিত দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

বরিশালের মেহেন্দিগঞ্জে বোরকা পরিহিত দুর্বৃত্তরা অটোরিকশা থামিয়ে কবির বেপারী (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে।

গতকাল শনিবার উপজেলার ভাষানচর ইউনিয়নের গাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির বেপারী মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে অটোরিকশায় করে যাচ্ছিলেন কবির বেপারী। গাজীরহাট এলাকায় পৌঁছালে বোরকা পরা কয়েকজন ব্যক্তি অটোরিকশাটির গতি রোধ করে। এরপর তাকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাশের একটি ডোবায় ফেলে যায় হামলাকারীরা।

ঘটনার পর ঘটনাস্থলে বোরকা ফেলে দ্রুত পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে কাজীরহাট থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন ও ইউপি সদস্য আবু হানিফ সরদার জানান, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে কবিরকে হত্যা করা হয়েছে।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।’

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল