সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা সরাফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো—রজনীলাইন গ্রামের সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০), ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। তাদের বাবা সরফত আলী (৩৫) বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সরাফত আলীর স্ত্রী ফাতেমা বেগম তিন দিন আগে সৌদি আরবে যান। প্রবাস যাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছিলো।

শুক্রবার রাতে সরাফত আলী তিন সন্তানকে নিয়ে ঘরে ঘুমাতে যান। পরে রাত আনুমানিক ১টার দিকে তিনি সন্তানদের নিয়ে কীটনাশক পান করেন বলে জানা গেছে। বিষপানের পর সরাফত আলী ময়মনসিংহে থাকা তার এক ফুফুকে ফোন করে বিষয়টি জানান এবং পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চান।

পরে তার ফুফু বাড়িতে থাকা সরাফত আলীর ছোট ভাই রহমত আলীকে বিষয়টি জানান। খবর পেয়ে রহমত আলীসহ পরিবারের লোকজন দ্রুত বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করেন।

তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। সরাফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফ্ল্যাটে নারীসহ পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী পাকিস্তানে পুলিশ লাইন্সে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফ্ল্যাটে নারীসহ পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী পাকিস্তানে পুলিশ লাইন্সে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান