পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

ঢাকার আশুলিয়া থানা এলাকায় পোশাক কারখানা প্রীতি কম্পোজিট নিট লিমিটেডের চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ জানায়, ঘটনার পরপরই জয়নব বেগম নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্যাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখন পযন্ত সাতজনের মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা জানান, সন্ধ্যায় হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে তিনটি ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। আতঙ্কে বের হতে গিয়ে আহত হন কয়েকজন। বিস্ফোরিত একটি গ্যাস সিলিন্ডার ছিটকে পড়ে কারখানার সামনের একটি টিনশেড দোকানে। এতে সেখানে থাকা এক নারী নিহত হন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট