সুনামগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে কথা কাটাকাটি ও পরে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কলেজের নবীন বরণ অকেন্দ্র করে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্টে মিছিল করে ছাত্রদল ও ছাত্রশিবির। একপর্যায়ে মিছিল দুটো মুখোমুখি অবস্থান করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে একে অন্যের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় যানবাহন আটকে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গোবিন্দগঞ্জ পয়েন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, নবীন বরণ অনুষ্ঠান নিয়ে স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতকর্মীদের মধ্যে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন যাবত উত্তেজনা ছিল। আজ দুই পক্ষ একই সময় নবীনদের স্বাগত জানিয়ে মিছিল বের করলে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে বেশ কয়েকজন পথচারী আঘাত পান।

ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত জানান, পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যানবাহন চলাচল স্বাভাবিক করে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের নতুন কমিটি গঠন মার্কিন রণতরীর ৮ সেনার আত্মহত্যা চেষ্টা বিকাশ, রবি, নোভাসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বিসিএসের ৫১তম বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ সুনামগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ রাজধানীতে বাসভাড়া বেড়ে কোন রুটে কত জেনে নিন দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের নতুন কমিটি গঠন মার্কিন রণতরীর ৮ সেনার আত্মহত্যা চেষ্টা বিকাশ, রবি, নোভাসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বিসিএসের ৫১তম বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ সুনামগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ রাজধানীতে বাসভাড়া বেড়ে কোন রুটে কত জেনে নিন