যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ পর্যায়ক্রমে ৭ ঘণ্টা রাজশাহীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে নেসকো কর্তৃপক্ষ।

রবিবার (৪ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরি আবহাওয়ায় নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার স্বার্থে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য সোমবার সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা এবং সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা করে মোট ৭ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এর মধ্যে সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন হড়গ্রাম বাজার ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চন্ডিপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতাধীন প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম, লক্ষ্মীপুর বাগানপাড়া, চন্ডিপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নতুন দায়িত্বে এনসিপির আসিফ, সারজিস ও মিতু সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন ফের না মঞ্জুর একযোগে কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নতুন দায়িত্বে এনসিপির আসিফ, সারজিস ও মিতু সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন ফের না মঞ্জুর একযোগে কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা