এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় করেছেন পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির (ইউআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা। এ সময় তারা সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সংসদ সদস্যর গুঠিয়াস্থ নিজ বাসভবনে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল ও সহ-সভাপতি মোস্তফা জামান সুমন বালীর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির নেতারা এ সাক্ষাত করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ, জিয়াউল করিম জিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আহাদ সুমন, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারদিন আহমেদ নিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীন, দপ্তর সম্পাদক মোঃ মিঠু বালী, প্রচার সম্পাদক মোঃ সুজন, সাহিত্য সম্পাদক মোঃ লালন ফকির, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম গোফরান, সাধারণ সদস্য মোঃ শাহাদাত হোসেনসহ সদস্য বৃন্দ।

সৌজন্য সাক্ষাত শেষে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান সংগঠনের প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এ সময় এমপি সরফুদ্দিন সান্টু বলেন, আর্থ সামাজিক উন্নয়নে সংবাদপত্রের গুরুত্ব অনেক। তাই সংবাদকর্মীদের উচিত নিরপেক্ষ সংবাদ প্রকাশ করা এবং নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা। সাংবাদিকরা কোনো দলকে সমর্থন করলেও কর্মক্ষেত্রে এর প্রতিফলন না ঘটানোই উত্তম।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর উজিরপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সংগঠনটির কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন