মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়েছে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

দুর্ঘটনায় নিহত হন- চুয়াডাঙ্গার রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ১৬ জন হলেন- হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তারা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার করা ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন