ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি

মুখ বেঁধে দুর্বৃত্তরা ময়মনসিংহের তারাকান্দায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার রামপুর ইউনিয়নের সীমান্ততলি বাজারের গ্রামীণ ব্যাংক শাখায় এই এই ঘটনা ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিন দুর্বৃত্ত মুখ বেঁধে আগুন দিচ্ছে। আগুন দেওয়ার সময় একজনকে জ্বালানি ছিটিয়ে দিতে দেখা যায়। এতে আগুন জ্বলে উঠে।

সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপক মো. জয়কুল ইসলাম গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে ভবনের বারান্দা ও কেচিগেইট দেখে মনে হচ্ছে আগুনের ভিডিওটি রামপুর গ্রামীণ শাখার। তবে, ভিডিওতে আগুন যেভাবে ছড়িয়ে পড়তে দেখা গেছে- সে অনুযায়ী ক্ষতি হয়নি। শাখার দুটি মিটার ও তার পুড়ে গেছে। আমি আজ বিকেলে থানায় সাধারণ ডায়েরি করেছি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি রামপুর গ্রামীণ শাখার নয়। অন্য কোন জায়গার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় শাখা ব্যবস্থাপক সাধারণ ডায়রি করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ