কৃষকদের উন্নতি হলে দেশের অর্থনীতি মজবুত হবে: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের পূর্বে আমরা খালন খননের কথা বলেছি। কারণ খাল খননের মধ্যদিয়ে কৃষক ভাইয়েরা উপকৃত হবে। কৃষকরা উপকৃত হলে, তারা ধীরে ধীরে স্বাবলম্বী হবে। কৃষকদের উন্নতি হলে এদেশের অর্থনীতি মজবুত হবে।

শনিবার বেলা আড়াইটার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছি। এর কারণ হচ্ছে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো বৃদ্ধি করতে চাই। যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়। বাংলাদেশের মাটি এমন উর্বর, অর্থাৎ সময় মতো সেচ দিতে পারলে ভালো ফসল উৎপাদন হয়।

ফ্যামিলি কার্ড সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এটিও আমরা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম। এর মাধ্যমে আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে একজন মা আড়াই হাজার টাকা পাবে। এই টাকা দিয়ে পরিবারের সন্তানদের যত্ন ও স্বাস্থ্য সেবায় কাজে লাগাতে পারবে। অন্তর্বর্তী সরকারের বাজেট থেকে এই কার্ড দেয়া হচ্ছে। আগামী বাজেটে আরো বৃদ্ধি করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক নারী। দেশনেত্রী পূর্বে নারীদের শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ার ব্যবস্থা করেছিলেন। আমাদের সরকার স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার ব্যবস্থা করবে এবং এর মধ্যে যারা মেধাবি তাদেরকে সরকারের পক্ষ থেকে উপবৃত্তির দেয়ার ব্যবস্থা করা হবে। এর কারণ হচ্ছে নারীদের স্বাবলম্বী না করে দেশকে এগিয়ে নেয়া সম্ভব না।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, তরুণ সমাজকে শিক্ষিত ও প্রশিক্ষিত করে বিদেশে যাওয়ার ব্যবস্থা এবং দেশে তাদের কর্মসংস্থান তৈরী করতে পারি, তাহলেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা দেয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে করে বলেন, আজকের এই খাল খনন অনুষ্ঠান থেকে প্রতিজ্ঞা করি, প্রতিজ্ঞা হচ্ছে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাত। এই চল্লিশ কোটি হাত একসাথে কাজ করলে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক। উপস্থিত ছিলেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হক দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভুঁইয়া সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি পলাতক সেনা কর্মকর্তা আটক বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ উপসাগরীয় অঞ্চলের সব অবকাঠামো ধ্বংসে ইরানের হুঁশিয়ারি ফিফা র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে আর্জেন্টিনা দেশের ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬ মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই ২ নৌকাডুবি জর্ডান-বাহরাইনে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা ইংলিশদের কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি পলাতক সেনা কর্মকর্তা আটক বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ উপসাগরীয় অঞ্চলের সব অবকাঠামো ধ্বংসে ইরানের হুঁশিয়ারি ফিফা র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে আর্জেন্টিনা দেশের ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬ মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই ২ নৌকাডুবি জর্ডান-বাহরাইনে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা ইংলিশদের কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
16 May 2026

কৃষকদের উন্নতি হলে দেশের অর্থনীতি মজবুত হবে: প্রধানমন্ত্রী

www.deshbangla24.com