নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেলের বহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন- কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, আজ সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে হতাহতের ঘটনা ঘটে।

জাতীয়তাবাদী ছাত্রদল কালিয়া উপজেলা শাখার সাবেক আহ্বায়ক রাকিবুজ্জামান পাপ্পু বলেন, আওয়ামী লীগের হামলায় কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হয়েছেন।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুও তাঁদের দুজন দলীয় নেতার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদার জানান, বিএনপির মিছিলটি কালিয়ার বেন্দারচর অতিক্রমের সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় মো. শাহিন ও সোহেল নিহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মিয়ানমারের বিরুদ্ধে আজ রোহিঙ্গা গণহত্যা মামলার রায় সোনার নতুন দাম নির্ধারণ, ভরি ২ লাখ ১২ হাজার টাকা নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, দগ্ধ ৩ পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার ঘূর্ণিঝড় ‘আকভান’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের নির্দেশ মিয়ানমারের বিরুদ্ধে আজ রোহিঙ্গা গণহত্যা মামলার রায় সোনার নতুন দাম নির্ধারণ, ভরি ২ লাখ ১২ হাজার টাকা নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, দগ্ধ ৩ পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার ঘূর্ণিঝড় ‘আকভান’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের নির্দেশ