অস্ত্র-মাদকসহ রাজধানীতে ২ নারী গ্রেফতার

অস্ত্র-মাদকসহ রাজধানীর রামপুরা এলাকা থেকে দুই নারীকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তারা হলেন- ইসমত আরা লিপি ও প্রিয়াংকা আক্তার রত্মা।

গত শুক্রবার রাতে রাজধানীর বনশ্রীর ডি ব্লকের ৭নং রোডের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৫ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পাশাপাশি তাদের জিম্মায় থাকা মাদক পরিবহনে ব্যবহৃত একটি খয়েরি রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল এসব তথ্য জানান রামপুরা থানার এসআই আলী জাহান।

মামলার তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ওই দুই নারী মাদকসহ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের দুইজনেরই বয়স আনুমানিক ৩০ বছর। তাদের দুইজনের গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। তারা ঢাকা শহরের অভিজাত এলাকার বিভিন্ন নামি-দামি হোটেল, রেস্তোরাঁয়, সিসাবারে গায়িকা হিসেবে ডিজে পার্টিতে অংশ নিতেন।

সেখানে অবৈধ মাদক ও অস্ত্র সরবারহ করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। তাদের সঙ্গে কারা কিভাবে জড়িত তা তদন্ত চলছে। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। রিমান্ড পাওয়া গেলে তাদের জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে আসতে পারে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
এমপি গাজী নজরুলের জামিন মেলেনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছে ফ্রিজের যে ২ ভুল সেটিংস সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী, কর্মস্থলে ফেরা অনিশ্চিত নন-ক্যাডার ২০ জন সহকারী সচিবকে পদোন্নতি সৌদির বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে কারাগারের জেলার বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেঙ্গুতে মৃত্যু তিন শতাধিক, আক্রান্ত লাখ ছুঁইছুঁই চাকা ফেটে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ৭ এমপি গাজী নজরুলের জামিন মেলেনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছে ফ্রিজের যে ২ ভুল সেটিংস সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী, কর্মস্থলে ফেরা অনিশ্চিত নন-ক্যাডার ২০ জন সহকারী সচিবকে পদোন্নতি সৌদির বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে কারাগারের জেলার বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেঙ্গুতে মৃত্যু তিন শতাধিক, আক্রান্ত লাখ ছুঁইছুঁই চাকা ফেটে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ৭