চবিতে মারামারির ঘটনায় দুই শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসন দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এরমধ্যে একজনকে স্থায়ী এবং অন্যজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। এর আগে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের দর্শন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়াসিমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একই ঘটনায় ইতিহাস বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসির হাসানকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন,
‘ইতিহাস ও দর্শন বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় একজনকে স্থায়ী এবং একজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে।’

এদিকে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি এক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক কোরবান আলীর গায়ে হাত তোলায় আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন এমি। আদালত তার স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে ছয় মাসের বহিষ্কারাদেশ দেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, মোট ২৮১ কোমলমতি শিশুদের শৈশব কাটছে ভয়-আতঙ্কে অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, মোট ২৮১ কোমলমতি শিশুদের শৈশব কাটছে ভয়-আতঙ্কে অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী