পাঁচ মাস সংসারের পর আইনি বিয়ে সারলেন মধুমিতা

ওপার বাংলার অভিনেতা সৌরভ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী মধুমিতা সরকার আইনি বিয়ে সারলেন। দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পর চলতি বছরের জানুয়ারিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা। এই বিয়ের পাঁচ মাসের মাথায় এবার আইনি বিয়ের (রেজিস্ট্রি) মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি নিলেন এই তারকাদম্পতি।

সম্প্রতি মধুমিতা তার সামাজিক মাধ্যমে আইনি বিয়ের ছবি শেয়ার করে এই খবর নিশ্চিত করেছেন। কোনো ধরনের জাঁকজমক ছাড়া একেবারে সাধারণ পোশাকে দুই পরিবারের সদস্যদের নিয়ে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।

এদিন মধুমিতা পরেছিলেন রাস্ট অরেঞ্জ রঙের সালোয়ার কামিজ, মেকআপ ছিল না একেবারেই। অপরদিকে, দেবমাল্যের পরনেও একেবারে ক্যাজুয়াল পোশাক।

এই দম্পতির জীবনের বিশেষ এই মুহূর্তে তাদের পোষ্য কুকুরটিও সঙ্গে ছিল। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম।

এটি দেবমাল্যর প্রথম বিয়ে হলেও অভিনেত্রী মধুমিতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। তবে কয়েক বছরের মাথায় তাদের সেই সংসারের বিচ্ছেদ ঘটে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত এমপি নজরুলের স্ত্রীর সুইসাইড নোটে যা লেখা আছে যা ঘটেছিল ন্যাম ভবনের ফ্ল্যাটে, প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বর্ণনা জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা মারা গেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি শত্রুদের স্তম্ভিত করে দেবে ইরানের নতুন অস্ত্র: আইআরজিসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৮ বছর পর আবারও ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’ আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত এমপি নজরুলের স্ত্রীর সুইসাইড নোটে যা লেখা আছে যা ঘটেছিল ন্যাম ভবনের ফ্ল্যাটে, প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বর্ণনা জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা মারা গেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি শত্রুদের স্তম্ভিত করে দেবে ইরানের নতুন অস্ত্র: আইআরজিসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৮ বছর পর আবারও ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’