দীর্ঘ ১৬ বছর পর আবারও ভৌতিক সিনেমায় কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে দীর্ঘ বিরতি শেষে আবারও ভৌতিক সিনেমায় দেখা যাবে। এবার নতুন হরর সিনেমা ‘স্ক্যারি পিকচার’-এ অভিনয় করবেন । ছবিটি প্রযোজনা করছেন ভারতের দক্ষিণী অভিনেতা ও প্রযোজক রানা দগ্গুবতি।

সম্প্রতি এক অনুষ্ঠানে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। হিন্দিতে নির্মিত হতে যাওয়া ‘স্ক্যারি পিকচার’-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ছবিতে যুক্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী।

এদিকে রানা দগ্গুবতির ঘোষণার ভিডিও বার্তাও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। এরপর থেকেই ছবিটি নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

ছবিটি সম্পর্কে রানা দগ্গুবতি জানান, এটি পুরোপুরি ভৌতিক ঘরানার সিনেমা। পরিচালনার দায়িত্বে রয়েছেন তার বন্ধু রবি বাবু। তেলুগু চলচ্চিত্রে একাধিক জনপ্রিয় ভৌতিক সিনেমা নির্মাণের অভিজ্ঞতা রয়েছে এই পরিচালকের। তবে ‘স্ক্যারি পিকচার’ হতে যাচ্ছে হিন্দি চলচ্চিত্রে পরিচালক হিসেবে তার প্রথম কাজ।

রানা আরও জানান, ছবিটির বিষয়ে আগে কোনো হিন্দি সংবাদমাধ্যমকে তথ্য দেওয়া হয়নি। আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম প্রকল্পটির ঘোষণা দেওয়া হলো। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই সিনেমাটির নির্মাণকাজ পরিচালিত হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ ছবিতে অভিনয়ের পর দীর্ঘ সময় ভৌতিক ঘরানার সিনেমায় দেখা যায়নি কঙ্গনা রানাওয়াতকে। এবার ‘স্ক্যারি পিকচার’-এর মধ্য দিয়ে আবারও সেই ঘরানায় ফিরছেন তিনি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু হার্টের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে চার সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, অতঃপর ছাত্রদল নেতা বহিষ্কার দেশে হাম উপসর্গে ১২০১ শিশুর প্রাণহানি ‘মরণকে ভয় করেন না, তাহলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন?’ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে শীত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু হার্টের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে চার সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, অতঃপর ছাত্রদল নেতা বহিষ্কার দেশে হাম উপসর্গে ১২০১ শিশুর প্রাণহানি ‘মরণকে ভয় করেন না, তাহলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন?’ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে শীত