ইয়াশ রোহান ও তটিনীর নতুন নাটক ‘কাবিননামা’

অনেকদিন ইয়াশ-তটিনী একসঙ্গে নাটক করেননি। ফলে দর্শকও তাদের রসায়নের অভাব বোধ করছিল। সে বিরতি ভাঙছে ক্রমশ। এবার অন্তর্জালে এসেছে তাদের নতুন নাটক ‘কাবিননামা’।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে নাটকটি। বাংলা নাটকের এ সময়ের জনপ্রিয় দুই মুখ ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। দুজন জুটি বেঁধে অনেক নাটক করেছেন। দর্শকের ভালোবাসাও জিতেছেন।

নিজের গল্প-চিত্রনাট্যে ‘কাবিননামা’ পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে ইয়াশ ও তটিনীর সঙ্গে আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমাল প্রমুখ।

প্রচারের পর থেকে বিপুল সাড়া পাচ্ছে ‘কাবিননামা’। এক দিনের ব্যবধানে নাটকটির ভিউ ছাড়িয়েছে ২৫ লাখ। বোঝাই যাচ্ছে, দর্শক কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন ইয়াশ-তটিনীর যুগলবন্দীর জন্য। নাটকের কমেন্ট বক্সেও মন্তব্য ছাড়িয়েছে দুই হাজার। তাতে অধিকাংশ দর্শকই ইয়াশ-তটিনী জুটির প্রশংসা করেছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, মোট ২৮১ কোমলমতি শিশুদের শৈশব কাটছে ভয়-আতঙ্কে অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, মোট ২৮১ কোমলমতি শিশুদের শৈশব কাটছে ভয়-আতঙ্কে অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী