গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ১২৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

রবিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯৬৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১৪ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০১ জন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

চলতি বছরে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
এমপি গাজী নজরুলের জামিন মেলেনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছে ফ্রিজের যে ২ ভুল সেটিংস সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী, কর্মস্থলে ফেরা অনিশ্চিত নন-ক্যাডার ২০ জন সহকারী সচিবকে পদোন্নতি সৌদির বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে কারাগারের জেলার বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেঙ্গুতে মৃত্যু তিন শতাধিক, আক্রান্ত লাখ ছুঁইছুঁই চাকা ফেটে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ৭ এমপি গাজী নজরুলের জামিন মেলেনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছে ফ্রিজের যে ২ ভুল সেটিংস সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী, কর্মস্থলে ফেরা অনিশ্চিত নন-ক্যাডার ২০ জন সহকারী সচিবকে পদোন্নতি সৌদির বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে কারাগারের জেলার বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেঙ্গুতে মৃত্যু তিন শতাধিক, আক্রান্ত লাখ ছুঁইছুঁই চাকা ফেটে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ৭