হাম-হামের উপসর্গে নিভে গেলো হাজারোধিক শিশুর প্রাণ

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯০২ জনের মৃত্যু হয়েছে। ফলে হামে ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে ২ জন ও ঢাকাতে একজন মারা গেছেন। এসময় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১১৯ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে ৪৯৬ জন, চট্টগ্রামে ২২০, সিলেটে ১৮৩, বরিশালে ১৩৮, খুলনায় ৫৯, ময়মনসিংহে ৪১, রাজশাহীতে ৩৫ এবং রংপুরে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনে। এর মধ্যে ১৯ হাজার ৯০৪ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন জলপরি দেখতে পুকুরপাড়ে ভিড়, জাল ফেলে মিলেছে সিলভার কার্প মাছ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন জলপরি দেখতে পুকুরপাড়ে ভিড়, জাল ফেলে মিলেছে সিলভার কার্প মাছ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা