উত্তর আয়ারল‍্যান্ডে অভিবাসী বিরোধী বিক্ষোভ, ৫ হাজার বাংলাদেশি অবরুদ্ধ

ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে ব্যাপক সহিংসতা ও অভিবাসীবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে প্রায় ৫ হাজার বাংলাদেশি শহরে ঘরবন্দি অবস্থায় আছেন। এর মধ্যে একটি বাংলাদেশি পরিবারের বাসা ব‍্যাপকভাবে ভাঙচুর করা হয়, পুলিশ এসে তাদের এক মিনিটের মধ‍্যে বের হওয়ার নির্দেশ দেয়।

ঘটনার সূত্রপাত গত ৮ জুন দেশটির রাজধানী বেলফাস্টের শেতাঙ্গ বাসিন্দা স্টিফেন ওগিলভিকে ছুরি দিয়ে আক্রমণ করে মারাত্মক আহত করে সুদান থেকে আসা একজন অভিবাসী। এ ঘটনা শেষ পর্যন্ত জাতিগত বিদ্বেষে রূপ নেয়।

মঙ্গলবার সন্ধ‍্যা থেকে বেলফাস্ট জুড়ে রায়ট শুরু হয়। প্রথমে রাস্তা ঘাট, দোকান, গাড়ি, বাসে আগুন দেওয়া হলেও রাতের দিকে সহিংসতা অভিবাসীদের বাড়িঘর টার্গেট করে করা হয়। প্রথম রাতে ১৩টি বাড়ির বাসিন্দাদের বের করে দিয়ে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় বাংলাদেশি এক পরিবারের বাসায় হামলা চালায় ২৫/৩০ জন মুখোশধারী ব‍্যক্তি।

বাসার মালিক আব্দুল আলিম জানান, রাত ৯টার দিকে প্রথমে তাদের বাসায় আক্রমণ করে ব‍্যাপক ভাঙচুর করা হয়। পুলিশ কল করা হলে ৩০-৪০ মিনিট পর এসে তাদের এক মিনিটের মধ‍্যে বাসা থেকে বের করে নিয়ে অন‍্য এলাকায় একটি ফ্ল্যাটে তুলেছে। ২ বেডরুমের ফ্ল্যাটে ৩ পরিবারের ৮ জন সদস‍্য আছেন।

তিনি বলেন, ভয়াবহ অবস্থা চারদিকে। আমরা প্রায় ৫ হাজার বাংলাদেশি অবরুদ্ধ অবস্থায় আছি। মনে হচ্ছে আমাদের ঘিরে ফেলা হয়েছে চারদিক থেকে।

পুলিশ জানিয়েছে, এক সুদানি নাগরিকের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা স্টিফেন ওগিলভিকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। হামলায় গুরুতর আহত ওই ব্যক্তি একটি চোখ হারিয়েছেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। পরে বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিভিন্ন এলাকায় গাড়ি, বাস ও বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয় এবং অভিবাসী পরিবারগুলোকে লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ ও জলকামান মোতায়েন করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সহিংসতার মূল কারণ শুধু ছুরিকাঘাতের ঘটনা নয়। সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন বৃদ্ধি, অর্থনৈতিক চাপ, সামাজিক অসন্তোষ এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া উসকানিমূলক তথ্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, একটি অপরাধের দায় কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠী বা অভিবাসী সম্প্রদায়ের ওপর চাপানো উচিত নয়।

আপনার মতামত দিন

শিরোনাম
উত্তর আয়ারল‍্যান্ডে অভিবাসী বিরোধী বিক্ষোভ, ৫ হাজার বাংলাদেশি অবরুদ্ধ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয় পুলিশ সুপার পদে বড় রদবদল মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: ৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ব্রাজিলের সমর্থনে শেরপুরে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত নওগাঁয় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস সার্ভিস উত্তর আয়ারল‍্যান্ডে অভিবাসী বিরোধী বিক্ষোভ, ৫ হাজার বাংলাদেশি অবরুদ্ধ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয় পুলিশ সুপার পদে বড় রদবদল মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: ৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ব্রাজিলের সমর্থনে শেরপুরে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত নওগাঁয় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস সার্ভিস