রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার আটক করলো যুক্তরাজ্য

যুক্তরাজ্যের সামরিক বাহিনী ইংলিশ চ্যানেলে রাশিয়ার ‘ছায়া বহরের’ একটি তেল ট্যাঙ্কার আটক করেছে। স্থানীয় সময় রবিবার ভোররাতে অভিযান চালিয়ে ট্যাঙ্কারটিকে আটক করা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিষয়টি জানিয়েছেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘স্মির্টোস’ নামের এই বিশাল তেল ট্যাঙ্কারটিকে বর্তমানে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে কড়া নজরদারিতে রাখা হয়েছে এবং এর বিরুদ্ধে তদন্ত চলছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, রবিবার ভোরে প্রায় ছয় ঘণ্টাব্যাপী এক অভিযানে ব্রিটিশ রয়্যাল মেরিন কমান্ডো ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির বিশেষভাবে প্রশিক্ষিত আইন প্রয়োগকারী কর্মকর্তারা ট্যাঙ্কারটিতে চড়াও হন। এ সময় রয়্যাল এয়ার ফোর্স তাদের সহায়তা করে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “এই সফল অভিযান রাশিয়ার জন্য আরেকটি বড় ধাক্কা। ইউক্রেনে পুতিনের যুদ্ধকে যারা উসকানি দিচ্ছে, এটি তাদের জন্য একটি সতর্কবার্তা যে আমরা তাদের লুকিয়ে থাকতে দেব না।”

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ড্যান জারভিস বলেন, “ইউক্রেন সংঘাতের অর্থায়নের জন্য রাশিয়া তার এই ছায়া বহরের ওপর নির্ভর করে। আমাদের এই পদক্ষেপ পুতিনের অবৈধ যুদ্ধে একটি বড় আঘাত।”

এই অভিযানে যুক্তরাজ্যের মেরিটাইম এয়ার গ্রুপের বিমান, আরএএফ-এর একটি পি-৮ বিমান এবং সেই সঙ্গে ‘এইচএমএস সাদারল্যান্ড’ ও ‘এইচএমএস লেডবেরি’ যুদ্ধজাহাজ অংশ নেয়।

রাশিয়া তাদের তেল রফতানির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে অস্পষ্ট মালিকানা কাঠামোর ট্যাঙ্কার নিয়ে এই ‘ছায়া বহর’ পরিচালনা করে আসছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, রাশিয়ার ওপর নিষিদ্ধ তেলের ৭৫ শতাংশ বহনের জন্য দায়ী এই ছায়া বহর, যার মধ্যে ৭০০টিরও বেশি জাহাজ রয়েছে। এটি ক্রেমলিনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে কাজ করছে।

যুক্তরাজ্য ইতোমধ্যে ৫০০টিরও বেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।এই নিষেধাজ্ঞার ফলে জাহাজগুলোর যুক্তরাজ্যের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ব্রিটিশ কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য রাশিয়ান তেল সরবরাহকারী বা বিতরণকারী জাহাজগুলোকে আর্থিক, বীমা বা ব্রোকারেজ সেবা দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা ইউক্রেনে ‘রাশিয়ার যুদ্ধযন্ত্রের অর্থায়ন বন্ধ করতে’ রাশিয়ার তেলের রাজস্বকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, রবিবার ভোরের এই অভিযানটি ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়, যা মিত্রদের প্রতি যুক্তরাজ্যের সাম্প্রতিক সহায়তারই একটি অংশ।

সূত্র: বিবিসি

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
এমপি গাজী নজরুলের জামিন মেলেনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছে ফ্রিজের যে ২ ভুল সেটিংস সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী, কর্মস্থলে ফেরা অনিশ্চিত নন-ক্যাডার ২০ জন সহকারী সচিবকে পদোন্নতি সৌদির বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে কারাগারের জেলার বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেঙ্গুতে মৃত্যু তিন শতাধিক, আক্রান্ত লাখ ছুঁইছুঁই চাকা ফেটে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ৭ এমপি গাজী নজরুলের জামিন মেলেনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছে ফ্রিজের যে ২ ভুল সেটিংস সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী, কর্মস্থলে ফেরা অনিশ্চিত নন-ক্যাডার ২০ জন সহকারী সচিবকে পদোন্নতি সৌদির বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে কারাগারের জেলার বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেঙ্গুতে মৃত্যু তিন শতাধিক, আক্রান্ত লাখ ছুঁইছুঁই চাকা ফেটে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ৭