ইবোলায় কঙ্গোতে ৮০ জনের মৃত্যু, বিশ্ব জুড়ে জরুরি অবস্থা ঘোষণা

প্রাণঘাতী রোগ ইবোলার প্রাদুর্ভাবে গত কয়েক দিনে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক (ডি আর) কঙ্গো এবং উগান্ডায় ৮০ জনের মৃত্যু হয়েছে। এই রোগটির প্রাদুর্ভাবকে আমলে নিয়ে আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি করেছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত রোববার ডব্লিউএইচও’র পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইবোলার প্রাদুর্ভাবে গত এক মাসে ডি আর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮০ জনের। এছাড়া ইবোলার উপসর্গ নিয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ২৪৬ জন রোগী; তাদের মধ্যে আট জন নিশ্চিতভাবে ইবোলাতে আক্রান্ত হয়েছেন। ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ইবোলা ভাইরাসের বৈজ্ঞানিক নাম ‘অর্থোইবোলাভাইরাস জাইরেন্স’। তবে আফ্রিকায় এটি বুন্দিবুগিও ভাইরাস নামে পরিচিত। এ ভাইরাসের প্রধান শিকার মানুষ এবং প্রাইমেট গোত্রীয় বিভিন্ন প্রানী যেমন শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং প্রভৃতি। মানুষ কিংবা প্রাইমেট গোত্রের কোনো প্রাণীর দেহে ভাইরাসটির প্রবেশের পর যে রোগ দেখা দেয়— তার নামই ইবোলা।

ইবোলা বাহুবাহিত কোনো রোগ নয়। আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর রক্ত, লালা, ঘাম, বমি, মল-মূত্র বা অন্যান্য শারীরিক তরলের সাথে সরাসরি সংস্পর্শে এলে এই ভাইরাস ছড়ায়। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সুঁই বা কাপড় থেকেও এটি সংক্রমিত হতে পারে।

ফলখেকো বাদুড়কে ইবোলার প্রাকৃতিক বাহক হিসেবে বিবেচনা করা হয়। তবে এই বাদুড় নিজে ইবোলায় আক্রান্ত হয় না। কেবলমাত্র ভাইরাসটি বহন করে। এছাড়া বনমানুষ, হরিণ ও সজারু এই ভাইরাস বহন করে এবং মানুষের শরীরে ছড়িয়ে দিতে পারে।

ইবোলার উপসর্গগুলো হলো—হঠাৎ তীব্র জ্বর এবং তার সঙ্গে প্রচণ্ড শারীরিক দুর্বলতা-ক্লান্তি, মাথাব্যথা, গলাব্যথা, মাংসপেশিতে ব্যথা, ডায়রিয়া ও বমি, শরীরের বিভিন্ন অংশে ফুসকুড়ি, লিভার ও কিডনির কার্যকারিতা হ্রাস পাওয়া, এবং শেষ পর্যায়ে নাক, মুখ বা মলদ্বার দিয়ে তীব্র অভ্যন্তরীণ ও বাহ্যিক রক্তক্ষরণ। সাধারণত ভাইরাস সংক্রমণের ২ দিন থেকেই এসব উপসর্গ দেখা দেওয়া শুরু করে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
সুদানে ভয়াবহ ড্রোন হামলা নিহত ১১ ফাঁসির রায় খুশি রামিসার বাবা, রায় দ্রুত কার্যকরের দাবি ব্যাংকের সামনে গুলি চালিয়ে ১৭ লাখ টাকা ছিনতাই বিসিবি সভাপতি তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা হজ শেষে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি, ৪৮ জনের মৃত্যু ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসির রায় তিন দিনের সরকারি সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী দেশের ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা দেশে এসেছে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ সুদানে ভয়াবহ ড্রোন হামলা নিহত ১১ ফাঁসির রায় খুশি রামিসার বাবা, রায় দ্রুত কার্যকরের দাবি ব্যাংকের সামনে গুলি চালিয়ে ১৭ লাখ টাকা ছিনতাই বিসিবি সভাপতি তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা হজ শেষে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি, ৪৮ জনের মৃত্যু ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসির রায় তিন দিনের সরকারি সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী দেশের ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা দেশে এসেছে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ