ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ১ হাজার ৮৩১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। আজ রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ৭টি ট্রাক, ১৯টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, ২টি ট্রাক ২৬টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ২১৭টি মোটরসাইকেলসহ মোট ৩৭৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮টি বাস, ২১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৩২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি, ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৩০৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৪টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৬৯টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৫টি বাস, ১টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩০১টি গাড়ি ডাম্পিং ও ২১৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।