মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সিনেমাপ্রেমীদের আড্ডায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আহমেদ খান পরিচালিত এই ছবিটি।

শুধুমাত্র সাধারণ দর্শকই নন, চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় কিস্তি। মুক্তির মাত্র দুই দিনের মাথায় ছবিটির ট্রেলার ২৮ মিলিয়নেরও বেশি ভিউ কুড়িয়েছে। সেই সঙ্গে দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষস্থানে।

দর্শক উত্তেজনার পারদ কতটা উঁচুতে, তার প্রমাণ মিলল আন্তর্জাতিক চলচ্চিত্র ডাটাবেজ আইএমডিবিতে। বর্তমানে আইএমডিবির ‘টপ ১০ মোস্ট অ্যান্টিসিপেটেড’ ভারতীয় ছবির তালিকায় এক নম্বরে রাজত্ব করছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এই ছবির হাত ধরেই দীর্ঘ বিরতির পর নিজের জনপ্রিয় এই কমেডি ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাবর্তন করছেন অক্ষয় কুমার।

ছবিতে অক্ষয় কুমারকে দেখা যাবে একজন ব্যর্থ অভিনেতার চরিত্রে। নিজের ডুবতে বসা ক্যারিয়ার বাঁচাতে তিনি জুটি বাঁধেন এক সুপারস্টার অভিনেত্রীর সঙ্গে, যে চরিত্রে রূপদান করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। সিনেমার গল্প মোড় নেয় তখন, যখন শুটিংয়ের প্রয়োজনে পুরো টিম হাজির হয় প্রত্যন্ত এক গ্রামে।

সেখানকার সাধারণ মানুষ এই অভিনয়শিল্পীদের দলটিকে সত্যিকারের সেনাবাহিনী ভেবে ভুল করে বসে। গ্রামের সবচেয়ে বড় গ্যাংস্টার বা দুষ্কৃতীর হাত থেকে বাঁচতে তারা এই টিমের কাছে সাহায্য চায়। আর এই ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করেই একের পর এক অদ্ভুত ও হাসির ঘটনা ঘটতে থাকে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ সেনাসদস্য জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি ৪৪ জনের প্রাণহানি রাত ৮টার মধ্যে সারাদেশে শপিং মল-দোকানপাট বন্ধ বঙ্গোপসাগরে লঘুচাপে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ সেনাসদস্য জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি ৪৪ জনের প্রাণহানি রাত ৮টার মধ্যে সারাদেশে শপিং মল-দোকানপাট বন্ধ বঙ্গোপসাগরে লঘুচাপে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত