রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি

রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সোমবার নগরীর টাউন হল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে আর্জেন্টিনার জার্সি পরিহিত বিপুর সংখ্যক ফুটবলপ্রেমী অংশ নেন। এ সময় সমর্থকদের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। র‌্যালির আকর্ষণ হিসেবে বহন করা হয় বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকা। সমর্থকদের স্লোগান, বাদ্যযন্ত্রের তালে তালে উচ্ছ্বাস এবং নীল-সাদা ধোঁয়ার আবহ পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা ও আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। র‌্যালিতে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। তারা আশা প্রকাশ করেন, আর্জেন্টিনা দল ভালো পারফরম্যান্স করবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন