ডিজিটাল হাজিরা দিতে আমগাছে উঠলেন প্রধান শিক্ষক

মোবাইল ইন্টারনেটের সংকটে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ডিজিটাল হাজিরা দিতে আমগাছে উঠতে হয়েছে এক প্রধান শিক্ষককে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

প্রধান শিক্ষক মো. আবু তাহের জানান, তিনি রূপকারী ইউনিয়নের পাকুয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। বিদ্যালয়টি দুই পাহাড়ের মাঝামাঝি নিচু এলাকায় হওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টার মধ্যে উপস্থিতি খাতার ছবি অনলাইনে পাঠাতে হয়। তাই গত সোমবার (১৫ জুন) ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য তাকে আমগাছে উঠতে হয়েছিল।

তিনি বলেন, বিদ্যালয়ে বর্তমানে ৩০ জন শিক্ষার্থী এবং তিনজন শিক্ষক থাকলেও একজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। সীমিত জনবল ও দুর্বল নেটওয়ার্কের মধ্যেই পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ডিজিটাল সেবা বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। পাশাপাশি নিয়মিত সরেজমিন তদারকি জোরদারেরও দাবি জানিয়েছেন তারা।

বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা জানান, উপজেলায় মোট ১৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ডিজিটাল হাজিরা কার্যক্রমের প্রথম দিনে নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক বিদ্যালয় নির্ধারিত সময়ে উপস্থিতির তথ্য পাঠাতে পারেনি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট