ফেনীতে টিনের চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে নিজ ঘর থেকে কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ফুলগাজী উপজেলার দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ির বসতঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাজল আক্তার ওই বাড়ির কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে দুর্বৃত্তরা ঘরের চালের টিন কেটে ভেতরে ঢুকে কাজলকে হাত-পা বেঁধে এবং মুখে টেপ পেঁচিয়ে হত্যা করে। ঘটনার সময় ঘরে তার তিন বছর বয়সী এক সন্তান ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদ্রাসায় ছিল। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে নিহতের স্বজনদের দাবি, ঘটনাটি রহস্যজনক। তারা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের আলামত দেখে প্রাথমিকভাবে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন