চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়েছে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রামে শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে গেছেন। এ সময় তারা ভুয়া ভুয়া বলেও স্লোগান দেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নগরীর ষোলশহরস্থ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে তারা বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা এক পর্যায়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে যান।

এর আগে, বেলা ১১টা থেকে নগরের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। পরে তারা শিক্ষাবোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমাদের ১ ঘণ্টা আলোচনা হয়েছে। আমরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি। তারা এক দফা দাবি নিয়ে অনড়। পরে চলে যাওয়ার সময় বোর্ডের মূল ফটকটি খুলে নিয়ে গেছে।

শিক্ষার্থীরা বুধবার বেলা ১১টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন বলেও জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৮৯৭ মামলা ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২ রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার বন্দরে সতর্কতা শিশুকে হত্যার পর মাটিচাপা, মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩ ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৮৯৭ মামলা ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২ রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার বন্দরে সতর্কতা শিশুকে হত্যার পর মাটিচাপা, মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩