২৪ মামলার পলাতক আসামি ‘গাঁজা মনির’ গ্রেফতার

মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জে ২৪ মামলার পলাতক আসামি মো. মনির হোসেন মণ্ডল ওরফে ‘গাঁজা মনির’ কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানার ডিঙ্গাভাঙ্গা মাদবর বাড়ির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনির হোসেন মণ্ডল ডিঙ্গাভাঙ্গা এলাকার মৃত সবুর মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলার মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার এবং একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার মনির হোসেন মণ্ডলের বিরুদ্ধে এর আগেও ২৪টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস