প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল না আসায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃত্তির ফলাফল আসেনি- ঢাকা, হবিগঞ্জ ও রাজশাহীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের। এ নিয়ে তাদের অভিভাবকদের মধ্যে অসন্তষ বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে রাজশাহী বিভাগীয় কমিশনের কার্যালয়ে স্বারকলিপি প্রদান করেন অভিভাবকরা। এ সময় শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। মানববন্ধনে ১২টি স্কুলের অভিভাবক এবং শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় বক্তরা জানান, বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনেকদিন আগেই হয়েছে। রাজশাহীর এক কেন্দ্রের ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৭ পরীক্ষার্থীর ফলাফল আসেনি। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মানববন্ধন শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেনের কাছে জমা দেওয়া হয়। তার এক সপ্তাহ হয়ে গেলেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা শুধু আমাদের আশ্বাস দিচ্ছেন। আমরা আশ্বাস চাই না, আমরা রেজাল্ট চাই। রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন এ ঘটনায় ঢাকায় তদন্ত কমিটি হয়েছে। আমরা চাই দ্রুত তদন্ত করে ফলাফল প্রকাশ করা হোক। আর যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।

জানা গেছে, বৃত্তি পরীক্ষার রাজশাহী নগরীর উপশহর মডেল সরকারি প্রাথমকি বিদ্যালয় কেন্দ্রে ২৩৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। রাজশাহী সিটি করপোরেশনের সাতটি ওয়ার্ডের ১২টি স্কুলের পরীক্ষার্থী অংশ নেয়। কিন্তু বৃত্তির ফলাফলে তাদের রোল নেই। কেন্দ্রের ১০৪৯৫২৭ থেকে ১০৪৯৭৬৪ এরমধ্যে একজনও বৃত্তি পায়নি। মানববন্ধনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।

রাজশাহীর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, হবিগঞ্জের একটি উপজেলা, ঢাকার বেশ কিছু স্কুল ও রাজশাহীর একটি কেন্দ্রের বৃত্তি পরীক্ষার ফলাফল না পাওয়া ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটির পাঁচজনই ঢাকার কর্মকর্তা।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল রায় দেয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটনের ৫ থানায় ওসি পদে রদবদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে সাড়ে ১৫ কোটি টাকার মাছ বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল রায় দেয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটনের ৫ থানায় ওসি পদে রদবদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে সাড়ে ১৫ কোটি টাকার মাছ