কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিয়ের প্রলোভনে কলেজ এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেছে।

বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর এলাকা থেকে র‌্যাব-৭ এর একটি দল তাকে আটকের পর চান্দগাঁও থানায় হস্তান্তর করে।

জানা গেছে, এক কলেজ ছাত্রী গত ১৯ জুলাই আফতাব মজুমদারের বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানায় মামলটি করেন। আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য। তিনি নগরীর খুলশি থানার ওয়্যারলেস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জসিম উদ্দিন বলেন, ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় আফতাব মজুমদার নামের এক এনসিপি নেতাকে আটক করে র‌্যাব সদস্যরা থানায় সোপর্দ করেছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আমরা আদালতে পাঠিয়ে দিয়েছি।

মামলরার এজাহারে বলা হয়েছে, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে পড়া ওই ছাত্রীর সঙ্গে আফতাবের পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীকে নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর আফতাব ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর তরুণী থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রচার বিষয়ক সম্পাদক রিদওয়ান হৃদয় বলেন, আফতাব এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির একজন সদস্য। তিনি বিবাহিত। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কেন্দ্র কঠোর অবস্থানে রয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪০৩ তীব্র সংঘর্ষে ইয়েমেনে ৮০ জনের বেশি হুতি যোদ্ধা নিহত প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’ পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ কুমিল্লায় যুবকের হামলায় মা ও ৮ মাসের শিশু খুন, ঘাতক আটক ন্যাম ভবন থেকে এমপি নজরুলের ২য় স্ত্রীর মরদেহ উদ্ধার টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪০৩ তীব্র সংঘর্ষে ইয়েমেনে ৮০ জনের বেশি হুতি যোদ্ধা নিহত প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’ পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ কুমিল্লায় যুবকের হামলায় মা ও ৮ মাসের শিশু খুন, ঘাতক আটক ন্যাম ভবন থেকে এমপি নজরুলের ২য় স্ত্রীর মরদেহ উদ্ধার টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা