ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী

পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত রাসেলের স্ত্রী মনিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রাসেলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, সোনাপাহাড় এলাকার বাসিন্দা পিকআপ চালক মোহাম্মদ রাসেলের পরকীয়ার জেরে তার স্ত্রী মনির সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল। বুধবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমায়। একটা সময় স্বামী রাসেলকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে কৌশলে দা দিয়ে তার পা ও বিশেষ অঙ্গে এলোপাতাড়ি কোপ দিয়ে গুরুতর জখম করেন। আহত অবস্থায় রাসেলকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘পরকীয়ার জের ধরে পারিবারিক কলহের কারণে স্ত্রী-স্বামীর বিশেষ অঙ্গ এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। অভিযুক্ত মনিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি