বরিশালে নিখোঁজ বৃদ্ধের মরদেহ ডোবা থেকে উদ্ধার

বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার উপজেলার মাধবপাশা ইউনিয়নের বারইখালী গ্রামে একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত বৃদ্ধা বারইখালী গ্রামের ৯০ বছর বয়সী মোহাম্মদ নিজামুদ্দিন।

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, গত ২৯ জুলাই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন বৃদ্ধ নিজামউদ্দিন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় ছোট ছেলে আরিফ হোসেন থানায় জিডি করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে খবর দেয়। পরে তারা গিয়ে লাশ উদ্ধার করলে স্বজনরা লাশটি মোহাম্মদ নিজামুদ্দিনের বলে শনাক্ত করেন।

ওসি বলেন, বৃদ্ধ নিজামউদ্দিন বয়সের কারনে নানা রোগে আক্রান্ত। মানসিক ভারসাম্য হারিয়েছেন। ঠিকমতো চলাচল করতে পারেন না। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হয়তো ডোবার পাড়ে গিয়ে গভীর পানিতে তলিয়ে গেছেন। পরে আর উঠতে না পেরে মারা গেছেন। তবুও এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ বলা যাবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
এমপি নজরুলের স্ত্রীর সুইসাইড নোটে যা লেখা আছে যা ঘটেছিল ন্যাম ভবনের ফ্ল্যাটে, প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বর্ণনা জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা মারা গেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি শত্রুদের স্তম্ভিত করে দেবে ইরানের নতুন অস্ত্র: আইআরজিসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৮ বছর পর আবারও ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’ এমপি গাজী নজরুল চার দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি প্রথম স্ত্রীসহ এমপি নজরুল আদালতে, ৭ দিনের রিমান্ড আবেদন এমপি নজরুলের স্ত্রীর সুইসাইড নোটে যা লেখা আছে যা ঘটেছিল ন্যাম ভবনের ফ্ল্যাটে, প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বর্ণনা জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা মারা গেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি শত্রুদের স্তম্ভিত করে দেবে ইরানের নতুন অস্ত্র: আইআরজিসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৮ বছর পর আবারও ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’ এমপি গাজী নজরুল চার দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি প্রথম স্ত্রীসহ এমপি নজরুল আদালতে, ৭ দিনের রিমান্ড আবেদন