গাজীপুরে ৩ ঘণ্টার অবরোধে ১৫ কিলোমিটার যানজট

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আলী (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে অবরোধের ৩ ঘণ্টা পর সড়ক ছেড়েছেন মাদরাসার শিক্ষার্থীরা। বিক্ষোভের কারণে মহাসড়কেল প্রায় ১৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাঁশপট্টি এলাকায় এ কর্মসূচি পালন করছেন তামীরুল মিল্লাত কামিল মাদরাসা ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে, সকাল সাড়ে ১১টা থেকে আন্দোলন শুরু হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শনিবার রাতে সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান মাদরাসার এক শিক্ষার্থীকে চাপা দিলে তার মৃত্যু হয়। সড়কে এমন মর্মান্তিক প্রাণহানি বন্ধে আধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং স্থাপন এবং মহাসড়কে সার্বক্ষণিক একজন ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘ তিন ঘণ্টার প্রচেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শিক্ষার্থীরা আন্দোলন শেষ করেছে। তাদের সাথে কথা বলে দাবিগুলো দ্রুত কার্যকর করার আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেছে। বর্তমানে যানবাহন চলাচল করছে।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া কাভার্ড ভ্যানের চাপায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৫) নিহত হয়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প