হিলি স্থলবন্দর দিয়ে পাঁচদিন পর আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর টানা পাঁচদিন বন্ধের পর আবারও আমদানি-রপ্তানি শুরু করেছে। এতে স্থলবন্দরের শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে, কর্মচঞ্চলতা বেড়েছে বন্দরজুড়ে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরে দুপুর ১২টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত অভ্যন্তরে ব্যাবসায়িক জটিলতা থাকায় গত ৩১ আগস্ট থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন সে দেশের রপ্তানিকারকরা। সমস্যার সমাধান আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, টানা পাঁচদিন বন্ধের পর আবারও বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হওয়ায় বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। আমদানিকারকরা দেশের বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বেশি বেশি পণ্য আমদানি করছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১ ওমান উপসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার ডুবি প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা দেশের যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ইয়াশ রোহান ও তটিনীর নতুন নাটক ‘কাবিননামা’ যদি একজন দর্শকও থাকেন, তবুও গানই করে যাব ইয়েমেনে চলছে তীব্র লড়াই, নতুন করে ৬০ জনের বেশি নিহত ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১ ওমান উপসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার ডুবি প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা দেশের যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ইয়াশ রোহান ও তটিনীর নতুন নাটক ‘কাবিননামা’ যদি একজন দর্শকও থাকেন, তবুও গানই করে যাব ইয়েমেনে চলছে তীব্র লড়াই, নতুন করে ৬০ জনের বেশি নিহত