দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার

নেত্রকোনার দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাকলজোড়া ইউনিয়ন চাকুরিজীবী কল্যাণ সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা- ২০২৬। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে সম্মাননা ক্রেস্টের সাথে হাতে তুলে দেওয়া হয়েছে গাছের চারা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুমুদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ অর্জনকারী, জেএসসি বৃত্তিপ্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত মোট ১৬ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। পরে তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। প্রিয় শিক্ষক ও অতিথিদের কাছ থেকে এমন সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অভিভাবকদের মধ্যেও ছিল গর্ব ও আনন্দের আবহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকলজোড়া ইউনিয়ন চাকুরিজীবী কল্যাণ সংস্থার সভাপতি মো. সোহরাব হোসেন খান। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সম্পাদক মো. শাখাওয়াত হোসেন। এ সময় সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল, প্রধান পৃষ্ঠপোষক এস এম সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ উজ্জ্বল সরকার এবং সম্মানিত সদস্য শাহিদ বেগ, দিলীপ ঘোষ, নাজমা আক্তার, রিপন, শরিফ ও শাহিন তালুকদারসহ সংগঠনের অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাকৈরগড়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা নাসরিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক স্বপন সান্যাল, গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা, স্মরণিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বজলুল কাদের, সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, নির্বাহী সদস্য খলিলুর রহমান, সাংবাদিক সজিম শাহীন প্রমুখ।

বক্তারা বলেন, একটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি পরিবার ও শিক্ষকদের অবদানও অনস্বীকার্য। মেধাবীদের সম্মাননা দিলে তারা যেমন ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা পায়, তেমনি অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হয়।

তারা আরও বলেন, একটি গাছ যেমন ধীরে ধীরে বেড়ে উঠে একদিন ছায়া দেয়, তেমনি আজকের কৃতি শিক্ষার্থীরাই একদিন সমাজ ও দেশের জন্য আলো ছড়াবে। তাই শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টের পাশাপাশি গাছের চারা তুলে দেওয়া হয়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি