প্রথমবারের মতো দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দীর্ঘ প্রতীক্ষার পর নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর নারী নেতাকর্মীদের এমন মিলনমেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোনা সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ আক্তার, অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নাজমা, চায়না, আশা, নুরুজাহান ও আরিফা।

এ সময় কলমাকান্দা উপজেলা থেকেও বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ সমাবেশে যোগ দেন। এদের মধে উপজেলা বিএনপির সহ-সভাপতি কলি আক্তার, মহিলা দলের আহ্বায়ক রেখা আক্তার, সাধারণ সম্পাদক রাহেলা আক্তার, যুগ্ম আহ্বায়ক করুণা পাঠান ও যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।

এছাড়া, দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান (সম্রাট) গনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি বলেন, নারীদের কাজের মাধ্যমে সামনে আসার সুযোগ দিতে হবে। যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি সক্রিয় ভূমিকার ভিত্তিতে নারী নেতাকর্মীদের নেতৃত্বে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। দলের আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে নারী নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা ও সক্রিয়তা যাচাই করা হবে। পরবর্তীতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পর্যায়ক্রমে কমিটি গঠন করা হবে। যারা ভালো কাজ করবেন, সাংগঠনিকভাবে সক্রিয় থাকবেন এবং দলের জন্য ভূমিকা রাখবেন, তাদেরই ধীরে ধীরে সামনে নিয়ে আসা হবে। আমাদের মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগেই নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং নারীদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন উদ্যোগের কথা ঘোষণা করেছেন। পর্যায়ক্রমে এসব সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ সারের দাবিতে লালমনিরহাটে দুই উপজেলায় বিক্ষোভ শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক প্রথমবারের মতো দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৯৮ গণবিরোধী কাজ নিয়ে এগোচ্ছে বিরোধী দল: রিজভী রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১ ওমান উপসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার ডুবি ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ সারের দাবিতে লালমনিরহাটে দুই উপজেলায় বিক্ষোভ শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক প্রথমবারের মতো দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৯৮ গণবিরোধী কাজ নিয়ে এগোচ্ছে বিরোধী দল: রিজভী রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১ ওমান উপসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার ডুবি