দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক ২

নেত্রকোনার দুর্গাপুরে অভিনব কায়দায় ওষুধের মোড়কে বহনকালে দুইশো পিস ভারতীয় নেশাজাতীয় ‘টাপেন্টাডল’ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর পৌর শহরের পুলিশ মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার পলাশককান্দি গ্রামের মো. রুকন মিয়ার ছেলে মাজাহারুল ইসলাম (২২) এবং একই উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. রাসেল ওরফে বাবু (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকিরের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের পুলিশ মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই দুই যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের দেহ তল্লাশি করে দুইশত পিস নেশাজাতীয় ভারতীয় ‘টাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি আরও জানান, বর্তমানে মাদক কারবারিরা ইয়াবা বা অন্যান্য পরিচিত মাদকের বদলে ওষুধের মতো দেখতে এ ধরনের নেশাজাতীয় ট্যাবলেট (টাপেন্টাডল) পাচারের নতুন কৌশল অবলম্বন করছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প