কাভার্ড ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে চট্টগ্রামে নিহত ২

বিয়ের অনুষ্ঠান শেষে চট্টগ্রাম কক্সবাজার ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত দুজনের মধ্যে একজন আনুমানিক ২৩ থেকে ২৫ বছর বয়সী তরুণী এবং অন্যজন ৪০ বছরের বেশি বয়সী পুরুষ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ওসি নুর আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন অন্তত ১১ জন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি নুর আহমদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে নিহত ১০ বোরকা পরিহিত দুর্বৃত্তদের হাতে কৃষক খুন ১৫ মাসের শিশুকে নিয়ে ফাতেমার ৭ দিন কারাবাস ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৭৬, এখনো নিখোঁজ ১৩ কাভার্ড ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে চট্টগ্রামে নিহত ২ রবিবার বন্ধ ধাকবে রাজধানীর যেসব মার্কেট-এলাকা হাঁটুর সমস্যা এড়াতে যা করনীয় কুষ্টিয়ার দৌলতপুরে পানিবন্দী ৬০ হাজার মানুষ আদাবরে ব্যাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫৬ রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে নিহত ১০ বোরকা পরিহিত দুর্বৃত্তদের হাতে কৃষক খুন ১৫ মাসের শিশুকে নিয়ে ফাতেমার ৭ দিন কারাবাস ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৭৬, এখনো নিখোঁজ ১৩ কাভার্ড ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে চট্টগ্রামে নিহত ২ রবিবার বন্ধ ধাকবে রাজধানীর যেসব মার্কেট-এলাকা হাঁটুর সমস্যা এড়াতে যা করনীয় কুষ্টিয়ার দৌলতপুরে পানিবন্দী ৬০ হাজার মানুষ আদাবরে ব্যাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫৬