বরিশালে বাসা থেকে মুহুরির রক্তাক্ত লাশ উদ্ধার, স্ত্রী পলাতক

বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে নুরুজ্জামান হাওলাদার (৫৫) নামে এক আইনজীবীর সহকারীর (মুহুরি) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার পর বাসায় তালা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার ভোরে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নুরুজ্জামান বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। ইছাকাঠি এলাকার আহসান হাবিবের বাড়িতে স্ত্রী নাসিমা বেগমকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান ও তাঁর স্ত্রীর মধ্যে কলহ ও ঝগড়া ছিল নিয়মিত ঘটনা। গতকাল সোমবার রাতের কোনো একসময় তাঁদের এই কলহ চরম আকার ধারণ করে। রাতে কোনো একটা অঘটন ঘটেছে এমন সন্দেহে আজ ভোরে প্রতিবেশীরা এগিয়ে যান। বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে তালা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর নুরুজ্জামানকে মৃত অবস্থায় দেখতে পায়।

বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, নুরুজ্জামানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁর স্ত্রী নাসিমা বেগম বাহির থেকে দরজা বন্ধ করে পালিয়ে গেছেন।

ওসি আরও জানান, এ দম্পতির দুই সন্তান ঢাকায় থাকেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল