হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট ১০৩৬

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯৩৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০০ জনের। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৬ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানা গেছে।

বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই চারজন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৬ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৮৪ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৯৭, চট্টগ্রামে ২৮১, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৮২, খুলনায় ৯৮ এবং রংপুরে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২০১ জন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন জলপরি দেখতে পুকুরপাড়ে ভিড়, জাল ফেলে মিলেছে সিলভার কার্প মাছ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন জলপরি দেখতে পুকুরপাড়ে ভিড়, জাল ফেলে মিলেছে সিলভার কার্প মাছ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা