বাবাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে-ভাতিজার মৃত্যুদণ্ড

রাঙ্গামাটির সাজেকে নিজের বাবা শান্তি লাল চাকমাকে নৃশংসভাবে হত্যার দায়ে ছেলে সোহেল চাকমা ও নিহতের ভাতিজা আলোময় চাকমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, আসামি আলোময় চাকমা বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার অথবা আদালতে আত্মসমর্পণের পর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার প্রক্রিয়া নেয়া হবে।

অন্যদিকে, কারাগারে আটক আসামি সোহেল চাকমাকে সাজা পরোয়ানাসহ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট রাতে সাজেক থানার উত্তর ভাইবোনছড়া এলাকায় নিজ বাড়ি থেকে শান্তি লাল চাকমাকে ডেকে বাইরে নিয়ে যায় আসামিরা। পরে গামছা দিয়ে শ্বাসরোধ করে এবং ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গঙ্গারাম নদীতে ফেলে দেয়া হয়। ঘটনার নয় দিন পর কাচালং নদী থেকে শান্তি লাল চাকমার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও উপস্থাপিত নথিপত্র পর্যালোচনা শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গুলশান মডেল থানার ওসি ক্লোজড হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২০ সারাদেশে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৬৭ মামলা ইরানি হামলার ভয়াবহতায় মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসস্তূপ বাবাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে-ভাতিজার মৃত্যুদণ্ড ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট ১০৩৬ সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে বাসা থেকে মুহুরির রক্তাক্ত লাশ উদ্ধার, স্ত্রী পলাতক গুলশান মডেল থানার ওসি ক্লোজড হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২০ সারাদেশে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৬৭ মামলা ইরানি হামলার ভয়াবহতায় মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসস্তূপ বাবাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে-ভাতিজার মৃত্যুদণ্ড ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট ১০৩৬ সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে বাসা থেকে মুহুরির রক্তাক্ত লাশ উদ্ধার, স্ত্রী পলাতক