ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে অন্তত ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন। চলতি বছর ডেঙ্গুতে একদিনে এটাই হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড।

মঙ্গলবার (২২ সেপ্টম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্যবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৯৫ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ৪৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা ও বরিশাল বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর এক হাজার ৭৫৩ জন, ১৫ সেপ্টেম্বর এক হাজার ৫৯৩ জন ও ৮ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ৫৭১ জন।

আপনার মতামত দিন

শিরোনাম
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২ রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার বন্দরে সতর্কতা শিশুকে হত্যার পর মাটিচাপা, মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩ মাদকবিরোধী অভিযানের আড়ালে ডিবির আটক বাণিজ্য বাস ভাড়া বাড়লো প্রতি কিলোমিটারে ১৭ পয়সা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিক রাখা যাবে না শিশু হত্যার দায়ে ঝিনাইদহে নারীর যাবজ্জীবন গোবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২ রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার বন্দরে সতর্কতা শিশুকে হত্যার পর মাটিচাপা, মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩ মাদকবিরোধী অভিযানের আড়ালে ডিবির আটক বাণিজ্য বাস ভাড়া বাড়লো প্রতি কিলোমিটারে ১৭ পয়সা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিক রাখা যাবে না শিশু হত্যার দায়ে ঝিনাইদহে নারীর যাবজ্জীবন গোবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান